সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বকাপে বহাল থাকলো ইকুয়েডর

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 11, 2022
বিশ্বকাপে বহাল থাকলো ইকুয়েডর

ইকুয়েডরের এক খেলোয়াড়ের বৈধতা নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছিল চিলি। যে কারনে বাছাইপর্বের বাঁধা পার করেও কাতারে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল ইকুয়েডরের। কিন্তু সব বাঁধা অতিক্রম করে চিলির সেই অভিযোগকে প্রত্যাখান করে দিয়েছে বিশ্ব ফুটবলে নিয়ন্ত্রন সংস্থা। যে কারনে নভেম্বরে কাতার বিশ্বকাপে খেলার ব্যপারে আর কোন সমস্যা থাকলো না ইকুয়েডরের।

ফিফা জানিয়েছে ইকুয়েডর ডিফেন্ডার বায়রন কাস্তিলোর বিপক্ষে আনীত অভিযোগের কোন ভিত্তি নেই। এই ডিফেন্ডার সম্পূর্ণ বৈধভাবেই বাছাইপর্বের আটটি ম্যাচ খেলেছেন। এ কারনে ডিসিপ্লিনারি কমিটি এ ব্যপারে সকল প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
চিলিস ফুটবল ফেডারেশন দাবী জানিয়েছে তারা যে সমস্ত তথ্যাদি ফিফার কাছে দিয়েছে তাতে নিশ্চিত প্রমানিত হয় কাস্তিলো আসলে কলম্বিয়ার নাগরিক।

চিলির অভিযোগ জন্ম সনদ জালিয়াতি করে বাছাইপর্ব খেলেছেন এই ডিফেন্ডার। মেক্সিকান সংবাদমাধ্যম ‘টিভিঅ্যাজটেকা’-তে প্রকাশিত এক সংবাদ সম্মেলনে চিলির পক্ষে থাকা আইনজীবি কারলেজ্জো দাবী করেন কাস্তিলোর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। এ সম্পর্কে তিনি বলেন, ‘তার মা-বাবার বিয়ে হয়েছে তুমাকোয়। বায়রনের জন্মও তুমাকোয়। ১৯৯৮ সালে তার জন্ম, কিন্তু নথিভুক্ত করা হয় ২০১২ সালে। আমরা এখানে এসেছি, কারণ নিজেদের যুক্তি ও প্রমাণ ন্যায্য এবং পরিষ্কারভাবে তুলে ধরতে চাই। ’

কাস্তিলো ভূয়া সনদ দেখিয়ে খেলেছেন- এটি প্রমাণিত হলে বাছাইপর্বে ইকুয়েডরের হয়ে তার অংশগ্রহণ করা আট ম্যাচেরই পয়েন্ট কাটার কথা ছিল ফিফার। আর যেসব ম্যাচে কাস্তিলো খেলেছেন ঐ ম্যাচগুলোর পূর্ণ পয়েন্ট পাবে প্রতিপক্ষ দলগুলো। এতে ইকুয়েডরের হয়ে এই ডিফেন্ডার সবগুলো ম্যাচ খেলায় তাদের পয়েন্ট শূন্য হয়ে যাবে। পক্ষান্তরে টেবিলের চারে উঠে আসবে চিলি। আর পাঁচে চলে যাবে পেরু। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্লে-অফে খেলে তাদের মূল পর্ব নিশ্চিত করতে হবে।

চিলির যে এখনো বিষয়টি নিয়ে লড়ে যাওয়ার সুযোগ আছে, সেটিও বিবৃতিতে জানিয়ে দিয়েছে ফিফা, ‘শৃঙ্খলা কমিটির নেওয়া এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। ফিফার শৃঙ্খলা নীতি অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবে সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে সেটা ফিফার আইনি বিভাগে প্রকাশিত হবে। ফিফা আপিল কমিটির কাছে আপিল করা সাপেক্ষে বর্তমান সিদ্ধান্ত বলবৎ থাকবে।’


অন্যান্য সংবাদ