রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপে পগবার খেলার ব্যাপারে আশাবাদী দেশ্যম

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

ডান হাঁটুর ইনজুরির কারনে আসন্ন কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তারকা মিডফিল্ডার পল পগবার। কিন্তু ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশ্যম বিশ্বাস করেন বিশ্বকাপের আগেই পগবা ফিট হয়ে মাঠে ফিরবেন।
এবারের গ্রীষ্মে ফ্রি-ট্রান্সফার সুবিধায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে গেছেন পগবা। যে ধরনের ইনজুরিতে তিনি পড়েছেন তাতে এ বছর আর তার মাঠে নামার সম্ভাবনা কম বলেই চিকিৎসকরা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু স্থানীয় গণমাধ্যমে এক সাক্ষাতকারে দেশ্যম পগবার ব্যপারে তার আশাবাদের বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ‘তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোন ধরনের শঙ্কা থাকার কথা নয়।’
আপাতত পগবার হাঁটুতে কোন ধরনের অস্ত্রোপচার লাগছে না। আর সে কারনেই কাতারে তার খেলার ব্যপারে অনেকেই আশাবাদী। দলের দুই মূল তারকা পগবা ও এন’গোলো কান্টের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশ্যম বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সম্পর্কে আলোচনা করেছি। তারা আমারা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাদের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বিশ্বকাপের দলে তাদের থাকাটা জরুরী। কিন্তু কোনকিছু নিয়েই আমরা এই মুহূর্তে শতভাগ নিশ্চিত হতে পারছিনা। সে কারনেই দলের তরুনদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করতে হবে। অবশ্যই আমার সাথে পগবার যোগাযোগ আছে। এই মুহূর্তে তার বিশ্বকাপে খেলা নিয়ে আমার মধ্যে অন্তত কোন শঙ্কা নেই।’


অন্যান্য সংবাদ