রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় স্টয়নিস

স্পোর্টস ডেস্ক / ৭৪ জন দেখেছেন
আপডেট : September 23, 2021

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফিরতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর কয়েক সপ্তাহ পরই সংযুক্ত আরব আমিরাতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে দেশের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে তিনি খেলতে পারবেন কি না- তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামে দিল্লি। এতে প্রথমে ব্যাটিং করছিল হায়দরাবাদ। বোলিং ইনিংসে প্রথম ওভার ভালোভাবেই করেন স্টয়নিস। তবে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই চোট পান তিনি। পরে ম্যাচের বাকি অংশে আর খেলেননি।

বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই অজি অলরাউন্ডার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এর স্ক্যান করা হবে। এরপরই তার ইনজুরির ব্যাপারে বিস্তারিত জানা যাবে। ফলে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ৩২ বছর বয়সী ক্রিকেটারের।

এর আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় হয়ে খেলার সময় পিঠে চোট পান স্টয়নিস। এতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে খেলতে পারেননি তিনি। ছিলেন না স্কোয়াডেও। তবে আসন্ন বিশ্বকাপের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন এই অজি ক্রিকেটার। তিনি এবার দলটির তুরুপের তাস হবেন বলেও বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছিল।

মরুভূমির কন্ডিশনে মানিয়ে নিতেই আইপিএল খেলে প্রস্তুতি নিচ্ছিলেন স্টয়নিস। এখন তাতে হিতে বিপরীত হয় কি না-তাই দেখার বিষয়। তথ্যসূত্র: রয়টার্স


অন্যান্য সংবাদ