মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বিশ্বকাপের আগে পাঁচ বছরের জেল হতে পারে নেইমারের

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

কাতার বিশ্বকাপের আগেই নতুন ঝামেলায় জড়িয়েছেন নেইমার। কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের জেল হতে পারে নেইমারের।

বুধবার (২৭ জুলাই) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, ২০১১ সালে নেইমারের সঙ্গে চুক্তি হয় বার্সেলোনার। সে সময়ে নেইমারের মূল্যের ৪০ ভাগ মালিকানা ছিল ডিআইএসের। ১৭.১ মিলিয়ন ইউরো দিয়ে সান্তোস থেকে নেইমারকে কিনে নেয় বার্সা। ফলে ওই টাকার ৪০ ভাগ পায় ডিআইএস। কিন্তু পরে জানা যায় নেইমারকে কিনতে ৫৭.১ মিলিয়ন খরচ হয়েছিল। এই সত্য জানতে পেরে ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠানটি অভিযোগ করে দলবদলের আসল অঙ্ক গোপন করে তাদের ঠকানো হয়েছে।

পরবর্তীতে জানা যায়, বার্সেলোনাকেই বেছে নেয়া নিশ্চিত করতে নেইমার ও তার বাবাকে আরও ৮৩.৩ মিলিয়ন ইউরোর মতো খরচ করতে হয়। আর এই অর্থের পরিমাণ গোপন রাখার ফলে বিশাল অঙ্ক হাতছাড়া হয় ডিআইএসের। ব্রাজিলিয়ান ক্লাবটি নেইমার ও তার বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা করে। ২০১৮ সালে সেই মামলাতেই প্রথমে দুই বছরের শাস্তির কথা উঠলেও তা বেড়ে ছয় বছর হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছিল।

প্রতিবেদনে আরও জানা যায়, স্পেনের ট্যাক্স কর্তৃপক্ষ নেইমারকে দুই বছরের জেল সহ ১০ মিলিয়ন ইউরো আর্থিক জরিমানা দাবি করেছে। আগামী ১৭ অক্টোবর এই মামলার শুনানি হবে বার্সেলোনার আদালতে।

এদিকে ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএস নেইমারের পাঁচ বছরের সাজার আবেদন করেছে। সেই সঙ্গে ১৫০ মিলিয়ন আর্থিক জরিমানা দাবি করেছে। অপরাধ প্রমাণিত হলে নেইমারের বাবাকে দুই বছর এবং তার মাকে এক বছর জেলের শাস্তি ভোগ করতে হবে বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ