সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পগবাকে কিনল মোহনবাগান

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা। ফ্রি দলবদলে এই তারকাকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস দলে ভিড়াতে যাচ্ছে। দলবদলের বাজারে পল পগবার এমন সংবাদের মাঝে ফ্লোরেন্তিন পগবার দল পাওয়ার খবর মিলল।

ভারতে অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে পল পগবার বড় ভাই ফ্লোরেন্তিন পগবাকে। আনুষ্ঠানিকভাবে এ তথ্য এর মধ্যেই জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ।

ছোট ভাইর সঙ্গে তেমন কোনো মিল নেই ফ্লোরেন্তিন পগবার। পল পগবা খেলেন মাঝমাঠে আর বড় ভাই সামলান রক্ষণ। বাঁ দিকের সেন্টারব্যাক হিসেবে খেলেন এই ৩১ বছর বয়সী।

এদিকে পল ফ্রান্সের হয়ে খেললেও ফ্লোরেন্তিনের জাতীয় দল গিনি, যে দেশে তিনি জন্মেছেন। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল সোশো থেকে মোহনবাগানে এসেছেন তিনি।

২০১৮ সাল থেকে ফ্রান্স, তুরস্ক, আমেরিকার লিগে খেলে বেড়িয়েছেন এই ফ্লোরেন্তিন। খুব একটা সুবিধা করতে পারেননি। এবার ফ্লোরেন্তিন পগবাকে কিনল মোহনবাগান।


অন্যান্য সংবাদ