সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপকে সামনে রেখে বাড়ছে বাংলাদেশিদের কর্মসংস্থান

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

করোনার প্রভাব কেটে যাওয়ায় বাণিজ্য সম্প্রসারণে মনোযোগী হয়েছেন কাতারের প্রবাসী বাংলাদেশিরা। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এতে দেশটি থেকে বাংলাদেশে রেমিটেন্সের হার বাড়বে বলে মনে করা হচ্ছে।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নানান ধরনের ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশটিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান।

একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেন, আমি একজন বাংলাদেশি হিসেবে চাইব আমার বাংলাদেশি যারা আছে তাদেরকে আমি বিশেষ প্রধান্য দিতে। ভবিষ্যতেও আমার এ চেষ্টা থাকবে।

আরেকজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলে, বাংলাদেশের অনেক লোকের কর্মসংস্থান এখানে তৈরি হয়েছে এবং বাংলাদেশিদের অনেক রেমিট্যান্স হার বাড়বে এখান থেকে।

বেশিরভাগ বাংলাদেশি দেশটিতে রেস্তোরা, টেক্সটাইল, গার্মেন্টস, কার-ওয়াশ, টাইপিং সেন্টার ও ট্রাভেল এজেন্সিসহ নানা ব্যবসার সঙ্গে জড়িত। কাতারে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ার সঙ্গে বাড়বে দেশ থেকে শ্রমিক নিয়োগ- প্রত্যাশা ব্যবসায়ীদের।

একজন প্রবাসী বাংলাদেশি বলেন, যার যার অবস্থান থেকে এ ধরণের কর্মসংস্থান করে বাংলাদেশি শ্রমিক যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। তাতে আমরা নিজেরাও লাভবান হব এবং বাংলাদেশ সরকার ও আমাদের দেশও লাভবান হবে।

দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বাড়লে বাড়বে রেমিটেন্সের হারও।


অন্যান্য সংবাদ