মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিরোধীদলের উপর যে নির্যাতন তা অতীতে কখনও হয়নি: দুদু

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 2, 2022

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, গণতন্ত্র হরণের মাধ্যমে দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে মগের মুল্লুক বানিয়েছে। বিরোধীদলের উপর যে নির্যাতন নিপীড়ন ও মামলা হামলা চলছে তা অতীতে কখনও হয়নি।

শনিবার (২ জুলাই) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী ওলামা দল।

এ সময় বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিলেও সরকার তাকে বিদেশে পাঠানোর অনুমতি দিচ্ছে না।

গণতন্ত্র না থাকায় দেশের সীমাহীন দুর্নীতি লুটপাট চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহবান জানান শামসুজ্জামান দুদু।


অন্যান্য সংবাদ