রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি প্রহসনের কোনো নির্বাচনে যাবে না: বিএনপি

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

বিএনপি নেতারা বলেছেন, সরকার আগেরবার দিনের ভোট রাতে করেছে। এবার ইভিএমের মাধ্যমে করতে চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি প্রহসনের কোনো নির্বাচনে যাবে না। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেন নেতারা।

জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির সামনে চ্যালেঞ্জ। বিএনপি নির্বাচনে যাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি।

এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর, নারায়নগঞ্জ জেলা ও মহানগর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ,মুন্সিগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।

সাধ্যমত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান আমান উল্লাহ আমান।


অন্যান্য সংবাদ