রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি গণতন্ত্র বিনাশী এক রাজনৈতিক অপশক্তি : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতিভূ, গণতন্ত্র বিনাশী এক রাজনৈতিক অপশক্তি।
তিনি বলেন, দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করছেন, তখন বিএনপি’র মিথ্যাচার আর বিদ্বেষ প্রসূত বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে। প্রকৃতপক্ষে বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতিভূ, গণতন্ত্র বিনাশী এক রাজনৈতিক অপশক্তি।
সেতুমন্ত্রী আজ সোমবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচারের জবাব দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে। বিএনপি যে মানুষের আনন্দ – বেদনার সাথে একাত্ম হতে পারেনা তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার এবং বিষোদগার।
তিনি বলেন, সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল। যারা দিনরাত সরকারের বিরোধিতাকে রাজনীতির লক্ষ্য করে নিয়েছে তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কি করেছে?
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উস্কানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধগোষ্ঠীরও উস্কানিদাতা।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মর্মান্তিকগ্রেনেড হামলার পরিকল্পনাকারি বিএনপি, এদেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা যাদের ঐতিহ্য এবং নিয়মিত চর্চার অংশ তাদের মুখে সুশাসনের কথা মানায় না। এসব কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বিএনপি’র সময়কালে দেখানো তথাকথিত সুশাসন মানে জনগণের কন্ঠরোধ, ভোটারবিহীন নির্বাচন, ভোটাধীকার হরণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সুশাসন মানে বিদ্যুৎহীন খাম্বা, সার আর বিদ্যুতের জন্য মানুষ হত্যা, বিদেশে পাচার, সংখ্যলঘু নির্যাতন।
‘বিদ্যুৎ খাতের ইনডেমনিটি দিয়ে মূলত আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করার সুযোগ করে দেয়া হয়েছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ খাতের ইনডেমনিটির কথা বলার আগে বিএনপি কি ভুলে গেছে- তারাই বঙ্গবন্ধুর খুনীদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়েছিলো। অপারেশন ক্লিন হার্টের সময়বেগম খালেদা জিয়াও ইনডেমনিটি দিয়েছিলেন। বিএনপির ইনডেমনিটি খুনীদের রক্ষা করার জন্য আর শেখ হাসিনা সরকার ইনডেমনিটি দিয়েছে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে, জনগণের কল্যাণে।
বিএনপিই এদেশে চিহ্নিত লুটেরা এবং অর্থপাচারকারী দল মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিদেশের আদালত কর্তৃক প্রমাণিত সন্ত্রাসী দল বিএনপি। তারাই চায় এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক,- কিন্তু দেশের জনগণ তা হতে দিবে না।
প্রধানমন্ত্রীশেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তার দেশি-বিদেশি দোসরদের নিয়ে যত অপচেষ্টাই করুক, যত ষড়যন্ত্রই করুক এদেশকে আর কখনো দাবিয়ে রাখা যাবে না। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে রোধ করতে পারবেনা।


অন্যান্য সংবাদ