রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপির সাথে সংলাপের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি: কাদের

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে সংলাপের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে । সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়টি সরকার ও প্রধানমন্ত্রীর বিষয়। এটা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

বিএনপির নির্বাচন কমিশনে যাওয়া উচিত ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এটা যদি না যায় তাহলে আর কি বলার থাকতে পারে।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশে কোন ধরণের খাদ্য সঙ্কট নেই । তবে প্রধানমন্ত্রী সংকট সমাধানে পারদর্শী বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এদিকে, বৈঠকে সবক্ষেত্রে মিতব্যয়ী হতে মন্ত্রিসভার সদস্যসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


অন্যান্য সংবাদ