রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতে বেশি সময় লাগবে না: হানিফ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 13, 2022
মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মত হবে বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন, তারা এর আগে মিশরকে নিয়েও স্বপ্ন দেখেছেন। দেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মত নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, আর বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।

বুধবার (১৩ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, সকাল-বিকেল যাদের সরকার বিরোধী মিথ্যাচার করার অভ্যাস তারা আসলে দেশের উন্নয়ন অগ্রগতি দেখে গাত্রদাহের কারণে এসব কথা বলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিপিআইতে দেবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে মামলার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে।

‘যশোরে যুবদল নেতা হত্যায় সরকারকে দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ এ প্রসঙ্গে হানিফ উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এই ধরনের অভিযোগ করার আগে বিএনপির সময়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মির্জা ফখরুল সাহেবরা স্বীকার করে নিয়েছেন?


অন্যান্য সংবাদ