শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপির তথাকথিত আন্দোলনের সঙ্গে দেশবাসীর কোনো সম্পর্ক নেই : হানিফ

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 18, 2022

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির তথাকথিত আন্দোলনের সঙ্গে দেশবাসীর কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ব্যক্তিগত ইস্যু নিয়ে আন্দোলন করছে। তাদের দুর্নীতিবাজ নেতা দেশের সম্পদ লণ্ঠুন, হত্যা ও খুনের দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছেন। সে পলাতক নেতার জন্য কি এদেশের মানুষ আন্দোলন করবে?

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে যাদের গুম করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তাদের মধ্যে অনেকে ৬ মাস বা এক বছর পর বাড়ি ফিরে এসেছে। এদের অনেকে সামাজিক বা পারিবারিক কারণে আত্মগোপনে থাকেন। বিএনপি এটাকে গুম হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। আসলে বিএনপির কাছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নেই।

তিনি আরও বলেন, বিএনপির ষড়যন্ত্র হলো দেশের মধ্যে নানা ধরণের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করা এবং বিদেশের কাছে ধর্না দিয়ে সরকারের পতন ঘটানো যায় কিনা সেটাই তাদের স্বপ্ন। তাদের এ অপতৎপরতা বাংলাদেশে কোন দিন সফলতা লাভ করবে না।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরফাতের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সালাম, উপ উপাচার্য প্রফেসর ড. মাহাবুবুর রহমানসহ আরও অনেকে।


অন্যান্য সংবাদ