শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাম গণতান্ত্রিক জোটের হরতাল কাল

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

জ্বালানি, সার, খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে। বাম গণতান্ত্রিক জোট এ হরতাল আহ্বান করেছে। এতে ৯ সংগঠনের সমর্থন রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরে এ নিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সেসবে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনও পাওয়া গেছে। তারা তাদের কষ্টের কথাও তুলে ধরেছেন।

তবে এসব করতে গিয়ে সরকারি দলের সন্ত্রাসী ও পুলিশি বাধার সম্মুক্ষীণ হয়েছে দলটি। তবু সাহসের সঙ্গে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। ফলশ্রুতিতে কাল ‘দাম কমাও, মানুষ বাঁচাও’ স্লোগানে সারাদেশে হরতাল পালিত হবে।

তাতে জানানো হয়, বর্তমান সংকটে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে সরকার। এতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। ইতোমধ্যে চাল, তেল, সারের দাম বাড়ানো হয়েছে।

এ অবস্থায় পানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। ফলে শুধু বামপন্থীদের জন্য নয়, জনসাধারণের বেঁচে থাকার দাবির হরতাল এটি।

তবে এ হরতাল চলাকালে জরুরি সেবাদানকারী যানবাহন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী ও গণমাধ্যমকর্মীর গাড়ি চলাচল করবে। এছাড়া ওষুধের দোকান, খাবার হোটেল এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।


অন্যান্য সংবাদ