মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বাতিল হয়ে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

ঘরোয়া টুর্নামেন্টের কারণে বাতিল হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজ খেলতে পারবেন না টিম দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল করায় ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার এক দিনের সিরিজ হওয়ার কথা ছিল আগামী ১২ থেকে ১৭ জানুয়ারি। ওই সময় দক্ষিণ আফ্রিকায় হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা শুরু করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারই ব্যস্ত থাকবেন নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। তার পরেই হবে আইপিএল। ভারতের প্রতিযোগিতায় ভাল টাকায় দল পাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। তাই সে সময় দক্ষিণ আফ্রিকার পক্ষে অস্ট্রেলিয়ার সঙ্গে এক দিনের সিরিজ খেলা সম্ভব নয়।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে অন্য কোনো সময় সিরিজ আয়োজনের জন্য অনুরোধ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সেই অনুরোধ রাখতে পারছে না। ব্যস্ত সূচির মধ্যে অন্য সময় বের করা সম্ভব নয় বলে জানিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে না পারায় দু’দেশের এক দিনের সিরিজ বাতিল বলে জানানো হয়েছে বলে অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে।

সিরিজ বাতিল হওয়ায় ২০২৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি যোগ্যতা অর্জন করা কঠিন হতে পারে। কারণ আইসিসির এক দিনের ক্রমতালিকায় প্রোটিয়াদের স্থান এখন একাদশ। বিশ্বকাপে খেলবে ১০টি দল। নেদারল্যান্ডস-সহ আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ক্রমতালিকার প্রথম আটটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দু’টি জায়গার জন্য খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের জয়ীদের সঙ্গে প্লে-অফ পর্ব।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সময় সীমা আগামী বছরের মে মাস। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা এই সিরিজ না খেললে ৩০ পয়েন্ট পেয়ে যাবে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ খেলার জন্য প্লে-অফ পর্বে খেলতে হবে বাভুমাদের।


অন্যান্য সংবাদ