রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ সফরে আসছে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

এবার দশ দল নিয়ে জমজমাট আয়োজনে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে তৃতীয় আসর।

নিয়ম অনুযায়ী প্রতিটি দল ঘরের মাঠে চারটি ও প্রতিপক্ষের মাঠে চারটি করে সিরিজ খেলবে। বাংলাদেশ দলে ঘরের মাঠে খেলবে আইসিসি ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

এছাড়া দেশের বাইরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। আইসিসি বুধবার (২৫ মে) ২০২২-২৫ চক্রের ফরম্যাট ও সিরিজের বিস্তারিত প্রকাশ করেছে।

তবে কবে কখন হবে সিরিজগুলো, তা অবশ্য জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান-শ্রীলঙ্কার তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে এই সিরিজ।

আগের দুই আসরে আটটি দল করে খেললেও এবার টুর্নামেন্ট হবে দশ দল নিয়ে। প্রতিটি দল আগামী তিন বছরে আটটি তিন ম্যাচের সিরিজ (চারটি হোম ও চারটি অ্যাওয়ে) খেলবে। চক্রের শেষে শীর্ষ পাঁচটি দল ও স্বাগতিকরা ২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে।

নারী চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়াতে চায় আইসিসি। সেই পরিকল্পনায় নতুন পাঁচ দেশকে ওয়ানডে স্ট্যাটাস দিয়েছে আইসিসি। তারা হলো- নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।


অন্যান্য সংবাদ