রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশের যত টেস্ট অধিনায়ক

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

২০০০ সালের ২৬ জুন, আইসিসির দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সদস্যপদ লাভ করে বাংলাদেশ দল। এরপর দেখতে দেখতে প্রায় ২২ বছর পার হয়েছে সাদা পোষাকের ক্রিকেটে। এরই মধ্যে ১৩২টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে মাত্র ১৬ জয়ের বিপরিতে বাংলাদেশের পরাজয় ৯৮টি। ড্র’ও করেছে ১৮টি ম্যাচে।

এই ১৩২টি টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন ১১ জন অধিনায়ক। গতকাল (মঙ্গলবার, ৩১ মে) সবশেষ টেস্ট কাপ্তান মুমিনুল হকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তাই দ্বাদশ অধিনায়কের অপেক্ষায় টাইগাররা।

দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন রটেছে আবারও টেস্ট দলের নেতৃত্বের ভার পাচ্ছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার এর আগেও (২০০৯ থেকে ২০১৯ সাল) টেস্টে বাংলাদেশর দলের নেতৃত্ব দিয়েছেন।

সদ্য বিদায় অধিনায়ক মুমিনুল বাংলাদেশ দলকে ১৭টি টেস্টে নেতৃত্ব দেন। যেখানে টাইগারদের ১২ পরাজয়ের বিপরিতে জয় মাত্র তিনটি।

চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশ দলের সকল টেস্ট অধিনায়ক ও তাদের সময়কালী জয় পরাজয়ের পরিসংখ্যান:

অধিনায়ক       মেয়াদ ম্যাচ  জয় হার  ড্র  
নাঈমুর রহমান ২০০০-২০০১ ৭ ০ ৬ ১
খালেদ মাসুদ ২০০১-২০০৪ ১২ ০ ১২ ০
খালেদ মাহমুদ ২০০৩-২০০৩ ৯ ০ ৯ ০
হাবিবুল বাশার ২০০৪-২০০৭ ১৮ ১ ১৩ ৪
মোহাম্মদ আশরাফুল ২০০৭-২০০৯ ১৩ ০ ১২ ১
মাশরাফি মুর্তজা ২০০৯-২০০৯ ১ ১ ০ ০
সাকিব আল হাসান ২০০৯-২০১৯ ১৪ ৩ ১১ ০
মুশফিকুর রহীম ২০১১-২০১৭ ৩৪ ৭ ১৮ ৯
তামিম ইকবাল ২০১৭-২০১৭ ১ ০ ১ ০
মাহমুউল্লাহ ২০১৮-২০১৯ ৬ ১ ৪ ১
মুমিনুল হক ২০১৯-২০২২ ১৭ ৩ ১২ ২

 


অন্যান্য সংবাদ