রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টির দল ঘোষণা

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ৩০ জুলাই টি-টোয়েন্টি দিয়েই শুরু হবে দুই দলের এই লড়াই। হারারাতে অনুষ্ঠিত সিরিজের বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট মাঠে গড়াবে।

আসন্ন এই সিরিজের আগে ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

দলে নেই অন্যতম দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। তবে জায়গা হয়েছে আরেক পেসার ভিক্টোর নায়ুচির। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সময় চোট পান টেন্ডাই চাতারা ও মুজারাবানি। তাই দুজনকে রাখা হয়েছে দলের বাইরে।

দুজনের অনুপস্থিতিতে দলে যুক্ত করা হয়েছে অল-রাউন্ডার টনি মুনিওঙ্গো ও তানাকা চিভাঙ্গাকে।

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল : রায়ান বার্ল, রেগিস চাকাবা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ইনসেন্ট কাইয়া, ওয়েজলে মাধবেরে, তাদিওয়ামশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গো, রিচার্ড নাগার্ভা, ভিক্টোর নায়ুচি, সিকান্দার রাজা, শুম্ভা মিল্টন ও সিন উইলিয়ামস।


অন্যান্য সংবাদ