সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ঘোষণা

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজে শেষ হয়েছে ইতোমধ্যেই। এ সিরিজে সফরকারী বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। সামনে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

আগামী মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) নির্বাচন প্যানেল।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে উইকেট কিপার ব্যাটার ডেভন থমাস ও অলরাউন্ডার কিমো পলকে।

এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন তিনি। অ্যান্টিগা টেস্ট খেললেও সেন্ট লুসিয়াতে একাদশে সুযোগ মিলেনি মোতির।

আগামী ২ জুলাই ও ৩ জুলাই ডমিনিকায় উইন্ডসর পার্কে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর শেষ ম্যাচটি হবে ৭ জুলাই গায়ানা জাতীয় স্টেডিয়ামে। এ ছাড়া গায়ানাতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ১০,১৩ ও ১৬ জুলাই।

টি-টোয়েন্টি দল
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ডেভন টমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ: ডমিনিক ড্রেকস

ওয়ানডে দল
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল এবং জেডেন সিলস।

রিজার্ভ: রোমারিও শেফার্ড


অন্যান্য সংবাদ