রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ মাঠে বসেই দেখলেন আইসিসি সভাপতি

রিপোর্টারের নাম : / ৫৩ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। তার দু’দিনের ঝটিকা সফরের এজেন্ডাতে ছিল মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশন মাঠে বসে দেখা। সেই অনুযায়ী সোমবার (২৩ মে) ম্যাচ শুরুর আগেই বার্কলে শের-ই-বাংলায় চলে আসেন।

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশের ব্যাটসমানরা আজ যেন বার্কলেকে উইকেট বিলিয়ে বরণ করেছে। মাত্র ২৪ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। মাঠে বসে টাইগারদের এমন অসহায় আত্মসমর্পণ দেখলেন আইসিসি সভাপতি।

সোমবার মিরপুরে টস হেরে ফিল্ডিং করতে নামা শ্রীলঙ্কাই বরং গ্রেগ বার্কলেকে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দেখালো। তবে সেশনের দ্বিতীয় ঘণ্টায় মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে বাংলাদেশ।

দেশের হোম অব ক্রিকেটে প্রবেশ করে প্রথমে প্রেসিডেন্টস বক্সের ভেতরে বসেই খেলা দেখছিলেন বার্কলে। মাত্র সাত ওভারের মধ্যে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ফেলার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ আইসিসি চেয়ারম্যান চলে আসেন প্রেসিডেন্টস বক্সের সামনে কাঁচে ঘেরা জায়গায়। সেখানেই বসেই দেখেন সেশনের বাকি অংশ।


অন্যান্য সংবাদ