রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ শুরু মঙ্গলবার

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

প্রথমবারের মতো দেশের মাটিতে কোনো বিদেশি দলের সঙ্গে খেলতে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল। লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ নেপাল।

মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যে তিন ম্যাচের বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। উদ্বোধনী দিনেই তিন ম্যাচের প্রথম দুটি সেভেন সাইড ম্যাচ অনুষ্ঠিত হবে।

বুধবার অনুষ্ঠিত হবে ফিফটিন সাইড ম্যাচ। তিন ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে সিরিজ।

বাংলাদেশ রাগবি ইউনিয়নের আয়োজনে এবং হামিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় আর্ন্তজাতকি এই রাগবি সিরিজ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি।

সংবাদ সম্মেলনে সিরিজের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী। যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ জাতীয় রাগবি দলের ম্যানেজার মশিউর রহমান সুমন, সদস্য পারভিন নাছিমা নাহার পুতুল, মো. সিরাজুল ইসলাম এবং সফরকারী নেপাল রাগবি দলের প্রতিনিধি রাজ তাঙ্কা এসময় উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ