রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চার দেশকে বাফুফের প্রস্তাব

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

বাংলাদেশ ফুটবল দল চলতি বছরে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। ফিফা উইন্ডোতে মার্চে মালদ্বীপ-মঙ্গোলিয়া এবং জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। যেখানে মালদ্বীপের কাছে ২-০ গোলে হারের পর অন্য দুইটি ম্যাচ গোলশূন্য ড্র করেছে।

এবার সেপ্টেম্বর উইন্ডোতে খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ। যার জন্য দল খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ফিফা)। আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর- এই নয় দিন ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে বাংলাদেশ ম্যাচ খেলতে চারটি দেশকে প্রস্তাব দিয়েছে। দেশগুলো হচ্ছে- লাওস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম।

এই বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার জন্য চারটি দেশকে প্রস্তাব দিয়েছি। এখনও কোন দেশ থেকে ইতিবাচক জবাব পাইনি। আবার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করবো। কোনো দেশ খেলতে রাজি হলে তখন সিদ্ধান্ত হবে খেলা কোথায় হবে।’

চলতি বছর বাংলাদেশ দল এখন পর্যন্ত মোট ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটি ফ্রেন্ডলি ও তিনটি টুর্নামেন্টের। ছয় ম্যাচের একটিও জিততে পারেনি বাংলাদেশ। চারটি হেরেছে, দুইটি ড্র করেছে। বাংলাদেশ সবশেষ ম্যাচ জিতেছে গত বছর নভেম্বরে, মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে।


অন্যান্য সংবাদ