রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নাদাল

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। মঙ্গলবার (৩১শে মে) দিবাগত রাতে নাদালের জয় ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। আগামি শুক্রবার (তেসরা জুন) সেমিফাইনালে নাদাল আলেক্সজান্দার জভেরভের মুখোমুখি হবেন। কোয়ার্টার ফাইনালে জভেরভ স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়েছিলেন।

মঙ্গলবার (৩১শে মে) জোকোভিচের বিপক্ষে জয়ের জন্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে নাদালকে। দুজনের মধ্যকার লড়াই শেষ হতে সময় লেগেছে চার ঘণ্টার বেশি। শেষে টাইব্রেকারে জিততে হয়েছে ক্লে কোর্টের রাজাকে। নাদালের দখলে আছে সর্বোচ্চ ১৩টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা। স্প্যানিশ তারকার সামনে এখন ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয়ের হাতছানি, তার জন্য প্রয়োজন মাত্র দুটি জয়।

গ্র্যান্ড স্ল্যামে আগেই ইতিহাস গড়েছেন নাদাল। তিনিই একমাত্র পুরুষ টেনিসার যার দখলে ২১টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। যার সবশেষটি জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। এ বছরের শুরুতে সেই টুর্নামেন্টের ফাইনালে দালিন মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়েছিলেন তিনি।

নাদাল ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম। নাদালও ছিলেন সেই কাতারে। পুরুষ এককে দানিল মেদভেদেভকে হারিয়েই অন্য দুই প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যান স্প্যানিশ তারকা।


অন্যান্য সংবাদ