শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফুটবলে নিষেধাজ্ঞা উঠে গেলো ভারতের

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। আর এ কারণে আগামী অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করতে কোন বাধা থাকলো না ভারতের ।

ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১৬ই আগস্ট ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা। সভাপতি প্রফুল­ প্যাটেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচন না দেওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। এর মধ্যে ভারতীয় সুপ্রিম কোর্ট একটি প্রশাসক কমিটিও করে। ফিফা বেশ কিছুদিন ধরেই এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাগাদা দিয়ে যাচ্ছিল ভারতীয় ফুটবল কর্তৃপক্ষকে। তাতে ফল না পাওয়ায় শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার পথেই হেঁটেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে গত মঙ্গলবার ফিফা বরাবর একটি চিঠি দিয়েছে এআইএফএফ। এআইএফএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুনান্দো ধর চিঠিতে লিখেছেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ফিফার তরফ থেকে যা শর্ত দেওয়া হয়েছিল, সবগুলো মানা হয়েছে। সেই কথা মাথায় রেখেই আমরা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন করছি। তাড়াতাড়ি নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতীয় ফুটবল আরো ভালোভাবে কাজ করতে পারবে। ’


অন্যান্য সংবাদ