মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি ব্রাজিল-আর্জেন্টিনা’র

স্পোর্টস ডেস্ক / ৮১ জন দেখেছেন
আপডেট : August 12, 2021

ফিফা’র ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে কোপা আমেরিকা’র ফাইনালে খেলা ব্রাজিল ও আর্জেন্টিনা’র। এছাড়া ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা ইতালি’র র‌্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। সর্বশেষ কনকাকাফ-এর ফাইনালে খেলায় সুখবর পেয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঘোষিত ফিফা র‌্যাংকিং অনুযায়ী, শীর্ষে আছে বেলজিয়াম। কোপা আমেরিকা’র ফাইনাল খেলা ব্রাজিল উঠেছে দুইয়ে। গত ২৭ মে’র র্যাংকিংয়ে সেলেকাওরা ছিলো তিনে। ইউরো’য় দ্রুত বিদায় হয়ে যাওয়ায় ফ্রান্স এক ধাপ নেমে তিনে দাঁড়িয়েছে।

কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছে। আগে আলবিসেলেস্তেরা ছিলো আটে। ইউরো জয়ী ইতালি সাত থেকে উঠেছে পাঁচে। এছাড়া ইউরো’র ফাইনাল খেলা ইংল্যান্ড আগের অবস্থান চার ধরে রেখেছে।

ইউরো’য় দারুণ খেললেও ১০ থেকে নেমে ১১ তে চলে গেছে ডেনমার্ক। যুক্তরাষ্ট্র ১০ ও মেক্সিকো উঠেছে নয়ে। পর্তুগাল তিন ধাপ নেমে আটে চলে গেছে। ১২ থেকে ১৬ তে চলে গেছে জার্মানি। বাংলাদেশ পিছিয়েছে চার ধাপ। ফিফা’র স্বীকৃত ২১০ র্যাংকিং-এর মধ্যে আগে বাংলাদেশ ছিলো ১৮৪। এখন নেমে গেছে ১৮৮ তে।


অন্যান্য সংবাদ