রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও ৩ ধাপ পেছাল বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ে খুবই খারাপ অবস্থানে ছিল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে দলটির অবস্থান গিয়ে ঠেকেছিল ১৯৭ তে।

সেই শঙ্কা কাটিয়ে ফিরেই ২০১৯ সালে ১৮২ তে উঠে এসেছিল জামালরা। কিন্তু ২০২২ এ আবারও একটু ধাক্কা খেল বাংলাদেশ।

এদিকে শনিবার (১১ জুন) এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে জামাল ভূঁইয়ার দল। এই হারের মধ্যে দিয়েই আবার র‍্যাঙ্কিংয়ে ১৯০ তে নেমে গেল বাংলাদেশ।

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো খুবই কড়াকড়ি হয়ে থাকে। র‍্যাঙ্কিং, রেটিং পয়েন্ট ঠিক রাখার জন্য এ ম্যাচগুলোর ফল বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা দল বাহারাইনের বিপক্ষে ২-০ গোলের হারে রেটিং পয়েন্ট ৫.০১ কমেছিল জামালদের। সে সঙ্গে র‍্যাঙ্কিংয়ে অবস্থানও এক ধাপ পিছিয়ে গিয়েছিল।

শনিবার (১১ জুন) ১৩৫ তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে র‍্যাঙ্কিং ও রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোলের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশই এগিয়ে ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পেরে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে জামালরা। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৭.৯। আর র‍্যাঙ্কিংয়ের দিক দিয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম স্থানে।


অন্যান্য সংবাদ