রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম রাউন্ডেই বিদায় নিলেন রোমান সানার

ক্রীড়া প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : September 24, 2021

হতাশা আর ব্যর্থতায় শেষ বাংলাদেশের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটন শহরে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই বিদায় ঘন্টা বেজেছে রোমান সানার। গত আসরে সেমিফাইনাল খেলা এই আর্চারকে ঘিরেই মূলত ছিলো লাল-সবুজের প্রত্যাশা। তবে রোমানের ব্যর্থতার দিনে চমক দেখিয়েছেন হাকিম আহমেদ রুবেল।

কোয়ালিফিকেশন রাউন্ডে ৪৬তম হওয়ায় রোমানের সামনে প্রথম রাউন্ডেই পড়েছিল কঠিন প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষ ইতালির ফ্রেডরিখ মুসোলেসি। যার বিপক্ষে কোন সেটই জিততে পারেননি রোমান। ৬-০ সেট পয়েন্টে ম্যাচ হেরে প্রথম রাউন্ডেই শেষ দেশের আর্চারির পোস্টারবয়।

অন্যদিকে কোয়ালিফিকেশনে ২৭তম হওয়া রামকৃষ্ণের প্রতিপক্ষ ছিলো ৮৬তম হওয়া পর্তুগালের লুইস গনসালভেস। প্রথম রাউন্ডের ম্যাচটি ৬-২ সেট পয়েন্টে জেতেন রামকৃষ্ণ। কিন্তু পরের রাউন্ডে লুইস আলভারেজের কাছে হেরে যান ৪-৬ সেট পয়েন্টে।

অবশ্য রোমানের ব্যর্থতার দিনে বড় চমকই দেখিয়েছেন কোয়ালিফিকেশন রাউন্ডে ৫০তম হওয়া হাকিম আহমেদ রুবেল। তিনি প্রথম রাউন্ডে ৬-৪ সেট পয়েন্টে হারান চেক প্রজাতন্ত্রের মিশেল হ্লাহুলেককে। পরে দ্বিতীয় রাউন্ডে রিকার্ডো সোটোর বিপক্ষে জেতেন ৭-৩ পয়েন্টে। কিন্তু শেষ ষোলোতে গিয়ে আর পারেননি। সেখানে ৪-৬ সেট পয়েন্টে হেরে যান স্টিভ উইজলারের কাছে।

এদিকে নারী এককে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী বিউটি রায়ও বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই। শুক্রবার স্লোভাকিয়ার ডেনিসা বারানকোভার বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে হেরে প্রথম রাউন্ডেই থেমে গেছে বিউটি রায়ের যাত্রা। আর দিয়া সিদ্দিকী করোনা আক্রান্ত হওয়ায় আগেই বাদ পড়েছেন এবারের আসর থেকে।


অন্যান্য সংবাদ