রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন তামিম

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

ওয়ানডে ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন ওয়ানডে অধিনায়ক। সে সঙ্গে স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান ২৫ হাজার রান পেরিয়েছেন তামিম।

আট হাজারি ক্লাবে প্রবেশ করতে তামিমের দরকার ছিল ৫৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সে রান তুলো এ মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার।

তামিম ওয়ানডেতে এখন পর্যন্ত ২২৯ ম্যাচের ২২৬ ইনিংস খেলে এই রেকর্ড গড়েন। তামিমের ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪। ওয়ানডেতে এখন পর্যন্ত তামিমের সেঞ্চুরি আছে ১৪টি আর হাফ সেঞ্চুরি ৫৪টি।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬ হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬ হাজার ৬৯৭ রান করেছেন মুশফিক।


অন্যান্য সংবাদ