সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নৈপূণ্যে এজবাস্টন টেস্টে বদলে গেছে দৃশ্যপট। ভারতের বিপক্ষে ১৩২ রানের ঘাটতি পুষিয়ে খোদ ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে ইংলিশরা। আজ শেষ দিনে সাত উইকেট হাতে নিয়ে রুটদের দরকার ১১৯ রান। আর ম্যাচ নিজেদের করে নিতে ভারতের দরকার ৭টি উইকেট।

আগের দিন ভারতের দ্বিতীয় ইনিংস ২৪৫-এ শেষ করে দিয়ে ৩৭৮ রানের টার্গেট পায় ইংল্যান্ড। টেস্টে এর আগে সর্বোচ্চ ৩৫৯ রান তাড়া করে জয় পেয়েছিলো ইংলিশরা। তাই জিততে হলে বেন স্টোকসের দলকে নতুন ইতিহাস গড়তে হবে।

আগের তিন টেস্টে চতুর্থ ইনিংসে ২৫০-এর বেশি রান তাড়া করে জয় পাওয়া দলটিও অ্যালেক্স লিস ও জ্যাক ক্রাউলির শতরানের জুটিতে ভালো সূচনা পায়। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ক্রলিকে ৪৬ রানে আউট করে ওলি পোপকেও শূন্য রানে ফেরান। পরের ওভারে ৫৬ করা অ্যালেক্স লিস রান আউট হন।

১০৯ রানে তিন উইকেট হারানো দলকে দারুণভাবে ম্যাচে ধরে রাখেন জো রুট ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে এরা ১৫০ রান জুড়ে দিয়ে অবিচ্ছিন্ন আছেন। রুট ৭৬, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেয়ারস্টো ৭২ রান নিয়ে আজ শেষ দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নামবেন।

প্রথম ইনিংসে ঋষভ ও জাদেজার শতকে ভর করে ভারত তুলেছিল ৪১৬ রান। জবাবে ৮৩ রানে ৫ উইকেট হারিয়েও জনি বেয়ারস্টোর অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করে ২৮৪ করে ইংল্যান্ড।


অন্যান্য সংবাদ