সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পুনরায় কোচ বরখাস্ত করল মিশর

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 18, 2022

কাতার বিশ্বকাপে মিশরকে কোয়ালিফাই করাতে ব্যর্থ হওয়ায় পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে বরখাস্ত করে দায়িত্ব তুলে দেয়া হয়েছিল সাবেক ফুটবলার ইহাব গালালের হাতে। দুই মাস না যেতেই এবার তাকেও বরখাস্ত করল মিশরীয় ফুটবল ফেডারেশন (ইএফএ)। এ সময়ের মধ্যে তিনি মাত্র তিন ম্যাচ মিশরের ডাগআউটে ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) কায়রোতে এক সংবাদ সম্মেলনে মিশরীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হাজেম ইমাম বলেন, নেতিবাচক ফলাফল মিশরিয় কোচকে দায়িত্ব ছাড়তে বাধ্য করেছে। পরবর্তী কোচের জন্য বেশ কয়েকজন বিদেশী কোচের তালিকা তৈরী করা হয়েছে যাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে।

ইএফএ কর্মকর্তা হাজিম ইমাম আরও বলেন, আমি বিদেশি কাউকে নিয়োগ দিব। আমরা ইতোমধ্যে অনেকগুলো সিভি পেয়েছি। জাতীয় দলের কোচের বাইরে টেকনিক্যাল ডিরেক্টর ও অলিম্পিক দলের জন্য বিদেশি কাউকে নিয়োগ দেয়া হবে।

গত বৃহস্পতিবার ২০২৩ আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে ইথিওপিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে মিশর। অবশ্য ওই ম্যাচে দলে ছিলেন না ইনজুরিগ্রস্ত অধিনায়ক মোহাম্মদ সালাহসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার। আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে গিনির বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পায় মিশর।

তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হার দেখতে হয় সালাহর মিশরকে। অবশ্য পরাজিত দুই ম্যাচে দলের সেরা তারকা সালাহকে পাননি কোচ।

গত ফেব্রুয়ারিতে নেশন্স কাপের গত আসরের ফাইনালে টাইব্রেকারে সেনেগালের কাছে পরাজিত হয়েছিল মিশর। একই মাসে বিশ্বকাপের প্লে অফেও টাইব্রেকারে সেনেগালের কাছে হেরে ২০২২ সালের বিশ্বকাপের জন্য কাতারের টিকিট থেকে বঞ্চিত হয় ফারাওরা।

পর্তুগীজ কোচ কুইরোজ দায়িত্ব ছাড়ার পর ১২ এপ্রিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন পিরামিডস ও জামালেক ক্লাবের সাবেক কোচ ৫৪ বছর বয়সি গালাল।


অন্যান্য সংবাদ