মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

পাকিস্তান সফরেই অবসর ভাঙছেন মঈন আলী!

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 12, 2022
পাকিস্তান সফরেই অবসর ভাঙছেন মঈন আলী!

এক বছরও হয়নি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে এখন অবসর ভেঙে লংগার ভার্সনে ফিরতে প্রস্তুত তিনি। ম্যানেজমেন্ট চাইলে এ বছরের শেষ দিকে নির্ধারিত পাকিস্তান সফরেই দলে ফিরতে রাজি আছেন এই অলরাউন্ডার।

পাঁচ দিনের ক্রিকেটে মনোযোগ ধরে রাখা কঠিন হওয়ায়, গেল বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ৬৪ ম্যাচ খেলা মঈন।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাজে মুগ্ধ হয়েছেন মঈন। তাই দলে ফিরতে মরিয়া তিনি।

আসন্ন শীতে পাকিস্তানের সফরের জন্য প্রস্তুত হবেন বলে শনিবার (১১ জুন) বিবিসির স্পেশাল ধারাভাষ্যকালীন সময় জানান মঈন। মঈন বলেন, ‘যখন বা যদি বেন্ডন ম্যাককালাম আমাকে দলে চান, নিশ্চয়ই আমি পাকিস্তান সফরে খেলবো।’

অতীতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তান সফর করেছেন মঈন। তবে জাতীয় দলের সফরের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোনো মিল নেই বলে মনে করেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের প্রতি আলাদা টানও আছে মঈনে। কারণ ইংল্যান্ডের বার্মিংহামে মঈনের জন্ম হলেও, শিকড় কিন্তু পাকিস্তানেই।

মঈন বলেন, ‘আমি কয়েক বছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি। কিন্তু এটা আর সেটা এক নয়। সেখানে আমার পরিবারের শিকড় গাঁথা আছে। ইংল্যান্ড দলের হয়ে সেখানে খেলতে যাওয়াটা দারুণ ব্যাপার হবে।’

২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ১৭ বছর হয়ে গেল পাকিস্তান সফরে যায় না ইংলিশরা। তাই আগামী সফরটি ঐতিহাসিক হবে বলে জানান মঈন।

তিনি বলেন, ‘এটা ঐতিহাসিক এক বিষয় হবে, কারণ, অনেক বছর ধরে ইংল্যান্ড সেখানে সফরে যাচ্ছে না।’

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় ইংল্যান্ড। ফলে জয় দিয়ে নতুন অধিনায়ক হিসেবে বেন স্টোকস ও নতুন কোচ হিসেবে ম্যাককালামের পথচলা শুরু হয়।

স্টোকস-ম্যাককালামের নতুন যুগের অংশ হতে আগ্রহী মঈন। সম্প্রতি মঈনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাককালামও। মঈন বলেন, ‘তাকে না বলাটা খুবই কঠিন। সে আমাকে কিছুটা ভয় দেখায়। আমরা একটি আলোচনা করবো এবং দেখবো কিভাবে তা বেরিয়ে আসে। যখন আমি বলেছিলাম, আমি অবসর নিয়েছি তখন মনে হয়েছিল আমার কাজ শেষ হয়ে গেছে। আমি ক্রিকেট নিয়ে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম।’

ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ২৯১৪ রান ও ১৯৫ উইকেট নেন ৩৪ বছর বয়সী মঈন।


অন্যান্য সংবাদ