সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোচ বরখাস্ত

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

যৌন নিপীড়নের অভিযোগে জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে এক নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাদিম ইকবালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পিসিবি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসিও এ ঘটনার তদন্ত করবে।

পাকিস্তানের সাবেক পেসার নাদিম কোচ ছিলেন মুলতান অঞ্চলের। এ ঘটনায় তিনি বোর্ডের সঙ্গে চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেছেন কিনা, এ বিষয়ে তদন্ত চলছে এখন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কোনো ধরণের অপরাধের তদন্ত আমরা করতে পারব না, কারণ এটা পুলিশের কাজ। কিন্তু আমরা এখন দেখছি আমাদের সঙ্গে করা চুক্তির কোনো শর্ত তিনি ভেঙেছেন কিনা।’

এর আগে ২০১৪ সালে মুলতানের একটি বেসরকারি ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে একই অভিযোগ করেন পাঁচ নারী ক্রিকেটার।


অন্যান্য সংবাদ