সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানের বল দিয়ে বিশ্বকাপে খেলবেন মেসি-নেইমাররা

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

আজ থেকে ঠিক ১৫০ দিন পর পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। আগামী ২১ নভেম্বর শুরু হতে যাও বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরটি বসছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আসন্ন এই বিশ্বকাপে মেসি-রোনালদো-নেইমাররা খেলবেন আল রিহলা নামক ফুটবল দিয়ে। এই বলগুলো তৈরি করছে পাকিস্তান।

পাকিস্তানের শিয়ালকোটে ‘আল রিহলা’ নামে ওই বলগুলো তৈরি হচ্ছে। সোমবার (২০ জুন) পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থা এপিপি’র সূত্রে ডন এই খবর নিশ্চিত করে।

এর আগেও অন্তত তিনবার ফিফা ফুটবল বিশ্বকাপে শিয়ালকোর্টের ফরোয়ার্ড স্পোর্টস ব্র্যান্ডের ফুটবল ব্যবহৃত হয়েছে। আসন্ন বিশ্বকাপের জন্য তৈরি ফুটবলের ডিজাইনে কাতারের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে।

শিয়ালকোর্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি বলেছেন, শিয়ালকোর্টের এক কারখানায় বানানো হয় এই ফুটবলগুলো, যা আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হবে। তার মতে, এই কারণে বিশ্বজুড়ে পাকিস্তানের এই শহরের মর্যাদা বেড়ে যাবে বহুগুণে।

বল তৈরিতে ব্যবহৃত হয়েছে আবহাওয়া উপযোগী পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও পরিবেশবান্ধব পানিভিত্তিক কেমিক্যাল। প্রস্তুতকারকরা জানান, এই বল ২০টি প্যানেলের সমন্বয়ে গঠিত। একইসঙ্গে এটিকে পৃথিবীর অন্যতম সেরা ফুটবল আখ্যায়িত করা হচ্ছে।


অন্যান্য সংবাদ