রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পশ্চিমবঙ্গে দই-চিড়া উৎসবে পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 13, 2022

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটিতে ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব বা দই–চিড়া উৎসব মেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও ২৫ জন। তাদের পানিহাটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর মেলা ও উৎসব বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করেছে পানিহাটি পৌরসভা। করোনার দুই বছর পর আয়োজিত এবারের উৎসবে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় হয়। কথিত আছে, মহাপ্রভু চৈতন্য দেব এই ‘দণ্ড মহোৎসব তলা ‘ বসে চিড়া–মুড়ি খেয়েছিলেন। সেই থেকে এই উৎসবকে দই–চিড়ার উৎসব বা দই–চিড়ার মেলা উৎসবও বলা হয়। এবার এ উৎসব ৫০৬ বছরে পা দিয়েছে।


অন্যান্য সংবাদ