রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পর্দা নামলো কমনওয়েলথ গেমসের

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো কমনওয়েলথ গেমসের। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ই আগস্ট) রাত দেড়টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে ছিল নানা আয়োজন।

‘সবার জন্য খেলা’ স্লোগানে শুরু হওয়া গেমসের সফল সমাপ্তি হলো। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধ তৈরি করে গেমসে অংশ নেওয়া ৫০০০ ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এক অভিন্ন পরিবারের সদস্য। সমাপনী অনুষ্ঠানজুড়ে তরুণরা ছিলেন উৎসবের প্রাণ।

সমাপনীতে ইংল্যান্ডের তারকাশিল্পীদের গান মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। ছোট-বড় নানা সামাজিক সমস্যা মোকাবিলায় দৃপ্তকণ্ঠে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল সমাপনী দিনে। আয়োজকদের বক্তৃতা-বিবৃতির পাশাপাশি নাচ-গানের অনবদ্য পরিবেশনায় উন্মাতাল হয়ে ওঠে আলেকজান্ডার স্টেডিয়াম।

সমাপনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন হাইজাম্পার মাহফুজুর রহমান। এদিন লাল-সবুজের কুস্তি, বক্সিং ও অ্যাথলেটিক্স দল মার্চপাস্টে অংশ নেয়।

কমনওয়েলথের পতাকা ভিক্টোরিয়ার মেয়রের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো গেমস। আনন্দঘন উদ্বোধনের পর বেদনার সুর ছড়িয়ে পর্দা নামল ২২তম কমনওয়েলথ গেমসের।

সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে ১২ দিনের এই ক্রীড়াযজ্ঞে পদক তালিকার শীর্ষস্থান বজায় রেখেছে অস্ট্রেলিয়া। যদিও গোল্ডকোস্টে পাওয়া ৮০টি স্বর্ণপদক ধরে রাখতে পারেনি শীর্ষদলটি। ৬৬টি স্বর্ণ। ছেলেদের ২১ স্বর্ণের বিপরীতে অস্ট্রেলিয়ার মেয়েরা জিতেছে ডাবল (৪৩টি) স্বর্ণ। ৫৭ রুপা ও ৫৪ ব্রোঞ্জ নিয়ে অসিদের দখলে ১৭৭ পদক। স্বাগতিকরা শীর্ষস্থান দখলের জন্য দারুণ লড়াই করেছিল। নিজেদের মাঠে পদক সংখ্যা বাড়াতে পেরেছে ইংল্যান্ড। গত আসরে তাদের অর্জন ছিল ৪৫টি স্বর্ণ। এবার ৫৬টি স্বর্ণের সঙ্গে ৬৪ রুপা ও ৫৩ ব্রোঞ্জ নিয়ে ইংল্যান্ডের অর্জন ১৭৩ পদক। ভারতকে হটিয়ে (২২ স্বর্ণ) কানাডা উঠে এসেছে তৃতীয় (২৬ স্বর্ণ) স্থানে।


অন্যান্য সংবাদ