শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 19, 2022

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান।

ফখরুল বলেন, আওয়ামী লীগের সমাবেশে বিএনপির উদ্দেশ্যে বড় বড় নেতারা হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। এরপর আবার পররাষ্ট্রমন্ত্রী কেনো ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহায়তা চায়। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ স্বাধীন দেশ থাকবে কিনা। এ প্রশ্ন কেনো আসছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, লুটপাট ডাকাতি করে জনগণের পেটে হাত দিয়েছে। এমন কোনো জিনিস নাই যেটার দাম বাড়েনি।

উত্তরায় গার্ডার পড়ে মৃত্যুর জন্য ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট পিডিসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেনো সরকার, প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।


অন্যান্য সংবাদ