রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘পদ্মা সেতু উদ্বোধনের নামে অর্থের অপচয় করছে সরকার’

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রাণ বিতরণে সরকারের কোনো দৃশ্যমান কর্মকাণ্ড চোখে পড়েনি। দুর্যোগ নিয়ে কোনো আগাম সতর্ক সংকেত দেয়া হয়নি। যার কারণে ৪২ জনের প্রাণহানি ঘটেছে।

রাজধানীতে শুক্রবার (২৪ জুন) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। ১০ কোটি টাকারও বেশি খরচ দেয়া হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। উৎসব করার জন্য অর্থ খরচ করছে, মানুষ মারা যাচ্ছে তার জন্য কত খরচ করা হচ্ছে।

তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য জনগণ নয়, জনগণের সেবা নয়। এসময় মির্জা ফখরুল আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত নন। প্রধানমন্ত্রী রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত ভাষা ব্যবহার করেছেন। এটি দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী সবার হওয়ার কথা, তিনি ওটা হতে পারেননি।

তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশে গেছেন এমন মন্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অনেকেই তো মুচলেকা দিয়ে বিদেশে গেছেন। রাজনৈতিক শিষ্টাচার এবং মূল্যবোধের যেটুকু অবশিষ্ট আছে বিএনপি তা মেনে চলতে চায়।


অন্যান্য সংবাদ