রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। আজ (বুধবার) বেলা ১১টায় সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এসময় উপসচিব বলেন, ‘আমি সেতু বিভাগের পক্ষ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কার্ডসমূহ দিতে এসেছি।’ কার্ড হস্তান্তরের সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই সাতজনের নামে আমন্ত্রণ কার্ড দেওয়া হয়। তবে দাওয়াত পাননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পক্ষ থেকে দেয়া দাওয়াত গ্রহণ করা হয়নি। তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতি ও সিলেটসহ দেশের বন্যা মোকাবেলায় সরকারের ব্যর্থতা ঢাকতে তারা বিরোধী দলের উপরে বিভিন্ন ধরনের দোষ চাপাচ্ছে।


অন্যান্য সংবাদ