সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পণ্ট ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো রেকর্ড

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

ইংল্যান্ডে গিয়ে একের পর এক কীর্তি গড়েই চলেছেন ঋষভ পণ্ট। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে ইংল্যান্ডে দু’টি শতরান রয়েছে তার। দ্বিতীয় ইনিংসে রান করে আরও একটি পালক নিজের মুকুটে জুড়ে নিলেন তিনি। ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো এক রেকর্ড।

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান করেন পণ্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি না পেলেও আউট হয়েছেন ৫৭ রানের ইনিংস খেলে। যার ফলে দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়ায় ২০৩।

এশিয়ার বাইরে কোনও দেশে ভারতীয় উইকেটকিপার হিসাবে এতদিন সর্বোচ্চ রান ছিল বিজয় মঞ্জরেকারের। ১৯৫৩ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৬১ রান করেন তিনি।

সোমবার সেই রেকর্ড ভেঙে দিলেন পণ্ট। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হওয়ায় দুই ইনিংস মিলিয়ে তার মোট রান দাঁড়ায় ২০৩।

এশিয়ার বাইরে ভারতীয় উইকেটকিপার হিসাবে প্রতি টেস্টে রানের বিচারে পণ্ট এমনিতেই বাকিদের থেকে এগিয়ে। প্রথম পাঁচটির মধ্যে তিনটিই রয়েছে তার নামের পাশে।

আর এর ফলে প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা কার্যত মেনেই নিয়েছেন যে, বিদেশের মাটিতে হয়তো পন্টই ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার।

এমনকি পণ্টের সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের তুলনাও করেছেন অনেকে। টেস্টে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলা পণ্টের রান সংখ্যা ২১২৩, গড় প্রায় ৪১। ১০টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৫৯ রানের।

এদিকে, পণ্টের এমন রেকর্ডের দিনে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে চালকের আসনে তার দল ভারত। প্রথম ইনিংসে ১৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে যোগ করেছে ২২৯ রান। অর্থাৎ এরইমধ্যে কিউয়িদের হোয়াইটওয়াশ করা বেন স্টোকসদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৩৬১ রানের। হাতে রয়েছে আরও ৩টি উইকেট।

পণ্টের মতোই প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রবিন্দ্র জাদেজা আছেন ১৭ রানে। আর তাকে সঙ্গ দেয়া মোহাম্মদ শামি আছেন ১২ বলে ১৩ রান নিয়ে। এই তিন উইকেট নিয়ে পণ্টের দল স্বাগতিকদের বিপক্ষে লক্ষ্যমাত্রাটা আরও কত বড় করতে পারে সেটাই এখন দেখার বিষয়।


অন্যান্য সংবাদ