রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 10, 2022
নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) ভোর সাড়ে ৩টায় দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেতুভাঙা সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয়। হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল, একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন। আহত ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজার এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান সিএনজিকে সামনে থেকে চাপায় দেয়। এতে সিএনজিটি ধুমরে মুছরে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে চালক হৃদয় ও যাত্রী সোহেল মারা যায়। আহত আমজাদ ও ফোরকানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


অন্যান্য সংবাদ