শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ভয় ধরিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়টিতে সহজেই জেতে পাকিস্তান। তবে তৃতীয় ওয়ানডেতে এসে ফের জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ডাচরা। কিন্তু বাগে পেয়েও সফরকারীদের হারাতে পারেনি নেদারল্যান্ডস। তীরে এসে তরী ডুবে তাদের।

রোববার (২১ আগস্ট) রাতে রটারডামে ২০৬ রান তাড়া করতে নেমে ডাচরা অলআউট হয় ১৯৭ রানে। তাতে ৯ রানের হারে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা।

নেদারল্যান্ডসের জয়ের জন্য শেষ ২ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল। হাতে ছিল ৩ উইকেট। এমন সময় পাকিস্তানের নায়ক হয়ে যান ১৯ বছরের পেসার নাসিম শাহ। ৪৯তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসকে জয়ের বন্দর থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বল হাতে পাকিস্তানের নাসিম শাহ ৩৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম নেন ৪টি উইকেট। ব্যাট হাতে নেদারল্যান্ডসের টম কুপার ৬২ ও বিক্রমজিত সিং ৫০ রান করেন। ২৪টি রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে।

তার আগে আটসাঁট বোলিংয়ে পাকিস্তানকে ৪৯.৪ ওভারে ২০৬ রানে অলআউট করে নেদারল্যান্ডস। বল হাতে ডাচদের বাস দে লিদে ৩টি ও ভিভিয়ান কিংমা ২টি উইকেট নেন।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১২৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৯১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া ফখর জামান ২৬ ও আঘা সালমান ২৪ রান করেন। ম্যাচসেরা হন নাসিম শাহ।


অন্যান্য সংবাদ