সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

লিগ ওয়ানের নতুন মৌসুমে পিএসজির শুরুটা দুর্দান্ত ছিল। শনিবার (১৪ জুলাই) ঘরের মাঠে মোঁপিলিয়েকে ৫-২ গোলে হারিয়েছে তারা। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে নেইমারর জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই।

ম্যাচ শুরুর ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ মিস করে পিএসজি। মোঁপিলিয়ের এক ডিফেন্ডারের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক নিতে আসেন এমবাপ্পে। তার নেয়া শট গোলরক্ষক রুখে দেন। এতেই লিড নেওয়া হয়নি পিএসজির।

প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের গোলে প্রথম সাফল্য আসে পিএসজির। পিএসজি ১-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় নেইমাররা। তবে এবার স্পটকিক নিতে এগিয়ে আসেন এই ব্রাজিলিয়ান তারকা। দারুণ এক পেনাল্টি শটে বল জালে জড়িয়ে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বুঝে ওঠার আগেই মোঁপিলিয়াকে বোকা বানিয়ে ম্যাচের ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন নেইমার। পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

এরপর সেই ব্যবধান কিছুটা কমিয়ে দেয় ওয়াহবি খাজ্রি। মোঁপিলিয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন তিনি। তবে এই ব্যবধান ১০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-১ এ।

খেলার শেষ দিকে রেনাতো সানচেজের গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মোঁপিলিয়ের। কিন্তু হারের ব্যবধান কমা ছাড়া এতে তেমন একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।


অন্যান্য সংবাদ