মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি? সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের গেজেট প্রকাশ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিস সুইজারল্যান্ডের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় বিশেষ আয়োজন

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করবে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি ‘এইচইউ সুফি ট্রুপ’ পরিবেশন করবে সুফি নৃত্য।

এছাড়াও নুসরাত ফতেহ আলী খানের স্মরণে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। সুফি ভাবনায় সাজানো হবে পুরো আয়োজনস্থল।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘ইশক-এ-নুসরাত শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সংগীতের চিরন্তন আবেদন উদ্‌যাপনের একটি বিশেষ উদ্যোগ।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শনার্থীদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। পরিবার নিয়ে উপভোগ করার উপযোগী পরিবেশ ও পার্কিং সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আয়োজকেরা। সীমিত আসনের এই অনুষ্ঠানের টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে।


অন্যান্য সংবাদ