রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার: ফখরুল

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩শে জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে কর্মরত বৈদেশিক সংবাদ কর্মীদের সংগঠন ওভারসিস করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত মিট দা প্রেসে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসন ব্যবস্থা হচ্ছে ভয় ও ত্রাস ছড়ানোর। রাজনৈতিক দলগুলোকে এখন কোন গণতান্ত্রিক সুযোগ-সুবিধা দেওয়া হয় না। নির্বাচন ব্যবস্থা এই সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের নির্বাচনের প্রতি কোন আগ্রহ বা আস্থা নেই।

সরকার উন্নয়নের মিথ্যা ঢোল বাজাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। মেগা প্রজেক্ট এর নামে মেগা দুর্নীতি হচ্ছে। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে সরকারের লোকজন। শিক্ষা, ব্যাংকিং ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। এর মূল কারণ সবকিছুতে দলীয়করণ।

নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না বলে পরিষ্কার জানিয়ে দেন বিএনপির এই নেতা। এ বিষয়ে সরকারের সাথে কোন আলোচনা হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই। সরকার নিজেরাই পদত্যাগ করবে, না হলে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করানো হবে। বিএনপি সে প্রস্তুতি নিচ্ছে।

এসময় জনগণের স্বার্থে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।


অন্যান্য সংবাদ