রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিজের বিশ্বরেকর্ডই ভাঙলেন কেলেব ড্রেসেল

স্পোর্টস ডেস্ক / ৭৮ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

অলিম্পিক সুইমিং পুলে নিজেকে অনন্য এক উচ্চতাতেই নিয়ে গিয়েছিলেন সাঁতারের কিংবদন্তি মাইকেল ফেলপস। যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি ২০১৬ সালে রিও অলিম্পিক শেষে বলেছিলেন বিদায়। এবারের অলিম্পিক সাঁতার তাই তার শূন্যতা নিয়েই শুরু হয়েছে। তবে তাকে ভুলিয়ে দেওয়ার কাজটা সারছেন তারই স্বদেশি কেলেব ড্রেসেল।

ড্রেসেল আগেই ফেলপসের বিশ্বরেকর্ড বাগিয়ে নিয়েছিলেন নিজের কাছে। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে চলতি অলিম্পিকের পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জিতেছেন তিনি। ভেঙে দিয়েছেন নিজের গড়া বিশ্বরেকর্ডটাই।

ইভেন্টের সোনা জেতার পথে তিনি সময় নিয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড। বছর দুই আগে কোরিয়ায় যে বিশ্বরেকর্ডটা গড়েছিলেন তিনি, তার থেকে দশমিক শূন্য পাঁচ সেকেন্ড কম। তবে সেবারেরটা থেকে এবারেরটা বাড়তি তৃপ্তিই দেওয়ার কথা ড্রেসেলকে। এবারেরটা যে এসেছে অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে।

তার চেয়ে ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক, যিনি দিনদুয়েক আগেই জিতেছিলেন দু’শ মিটার বাটারফ্লাইয়ের সোনা। তবে সোনা না পেলেও একটা রেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন মিলাক। ভেঙে দিয়েছেন ১০০ মিটার বাটারফ্লাইয়ের ইউরোপিয়ান রেকর্ড, এখন এ কীর্তি শুধুই তার।

ব্রোঞ্জ পদকটাও গিয়েছে ইউরোপেই। সুইজারল্যান্ডের নো পন্তি জিতেছেন পদকটি। ৫০.৭৪ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছেন সুইস এই সাঁতারু।


অন্যান্য সংবাদ