রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

আন্তর্জাতিক ডেস্ক / ১০২ জন দেখেছেন
আপডেট : August 17, 2021

আফগানিস্তানে তালেবানের সশস্ত্র অস্ত্রের মুখে প্রেসিডেন্ট আশরাফ গণি দেশত্যাগ করলেও এবার আফগানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন।

বিনা প্রতিরোধে রাজধানী কাবুল দখলের প্রতিক্রিয়ায় তালেবানদের প্রতি প্রথম চ্যালেঞ্জ জানিয়েছেন সদ্য-প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তিনি বলেছেন, ‘দেশের মাটিতেই রয়েছি’।
সোমবার (১৬ আগস্ট) ভোরে নিজের উপস্থিতির কথা জানান দেন সদ্য প্রাক্তন হওয়া আমরুল্লাহ সালেহ।

রোববার (১৫ আগস্ট) রাতে আচমকাই চাউর হয়ে যায় যে আশরাফ গণি পালানোর পরেই পালিয়ে গিয়েছেন সালেহ।

এদিন তিনি টুইটারে এক পোস্টে বলেন, ‘আমি নিজের দেশের মাটিতেই রয়েছি। দেশের মানুষের সঙ্গে। এর পেছনে সুনির্দিষ্ট কারণ এবং লক্ষ্য রয়েছে। আমি বিশ্বাস করি ন্যায়বিচার হবে। পাকিস্তানি সমর্থন নিয়ে আমাদের দেশে ঢুকে পড়া কট্টরপন্থীদের বিরোধিতা করে যাব’।


অন্যান্য সংবাদ