রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিউজিল্যান্ড ম্যাচের দল কেমন হবে জানালেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক / ৮০ জন দেখেছেন
আপডেট : August 30, 2021

লিটন দাস ও মুশফিকুর রহিম দলে ফেরায় ওপেনিং ও মিডল অর্ডারে পরিবর্তন হয়ে উঠেছিলো অবশ্যগাম্ভী। কিউইদের বিপক্ষে একাদশ কেমন হবে তা নিয়ে ছিলো প্রশ্ন। ম্যাচের আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো দুই প্রশ্নের একটির উত্তর জানিয়ে দিলেন।

সোমবার (৩০ আগস্ট) অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে চারে খেলবেন মুশফিকুর রহিম। তবে মিডল অর্ডারে মুশি ফিরলেও বাদ পড়ছেন না নুরুল হাসান সোহান। হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, সোহান-এর কাঁধে থাকবে উইকেটরক্ষকের দায়িত্ব।

প্রথম দুই ম্যাচে তিনি উইকেটের পেছনের দায়িত্ব সামলাবেন। পরের দুই ম্যাচে মুশফিককে দেওয়া হবে কিপিং গ্লাভস। তাঁদের দু’জনের মধ্যে যিনি ভালো করবেন শেষ ম্যাচে তাঁকেই দেখা যেতে পারে উইকেটের পেছনে।

ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তাঁকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে দুই ম্যাচ করে সুযোগ পেলে পঞ্চম ম্যাচে কে দাঁড়াবে ওই সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, সোহানই প্রথম ম্যাচে কিপিং করবে।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড আগামী ১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর।


অন্যান্য সংবাদ