সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে কোস্টারিকা

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে ৩২তম দল হিসেবে নিজেদের জায়গা পাকা করল কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে কোস্টারিকা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। এরপর আর তাদের চড়ে বসতে দেয়নি কোস্টারিকা। এক গোলের লিড শেষ পর্যন্ত বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল মধ্য আমেরিকার দেশটি।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ জুন) রাতে মুখোমুখি হয় দল দুইটি। ম্যাচের এক মাত্র গোলটি করেছেন জোয়েল ক্যাম্পবেল। ক্যাম্পবেলের ওই গোলেই স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের।

ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় জিউইসন বেনেটের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার ক্যাম্পবেল। ওই একটা গোল আগলে রেখেই অনেকটা নেতিবাচক ফুটবল খেলেছে কোস্টারিকা। বরং বারবার আক্রমণে গেছে নিউজিল্যান্ড।


অন্যান্য সংবাদ