রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নারী কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

নারী কোপা আমেরিকায় বি গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই নিশ্চিত হয়েছে লা আলবিসেলেস্তেদের জয়। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরে বিপদে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে পরের দুই ম্যাচে পেরুকে ৪-০ ও উরুগুয়েকে ৫-০ গোলে উড়িয়ে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখে তারা।

দুই ম্যাচে নয় গোল করার পর আজকের ম্যাচ ড্র করলেও হতো আর্জেন্টিনার। খেলা এগোচ্ছিলো সে পথেই। ভেনেজুয়েলার দাপুটে ফুটবলের সামনে উল্টো ম্লান মনে হচ্ছিল আর্জেন্টিনাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্সিয়ার করা একমাত্র গোলে নির্ভার হয় লা আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে গোলের জন্য ১৩টি শট নিয়েও সফল হতে পারেনি ভেনেজুয়েলা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একইসময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।


অন্যান্য সংবাদ