রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন সুপার লিগ শুরু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আকর্ষণীয় সুপার লিগ চালু করতে যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এর মাধ্যমে এই অঞ্চলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্লাবগুলো কিছুটা হলেও লাভবান বলে সিএএফ আশাবাদ ব্যক্ত করেছে।
২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই লিগ অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার অনুমতিও মিলেছে। প্রথমবারের মত আফ্রিকান কনফেডারেশন আয়োজিত এই টুর্ণামেন্টে ২৪টি দল অংশ নিবে। তবে কোন কোন ক্লাব এই সুপার লিগে অংশ নিতে পারবে সে ব্যপারে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
সিএইফ সভাপতি প্যাট্রিস মোটসেপে নতুন লিগ প্রসঙ্গে ঘোষনা দিয়েছেন। তবে এটি সিএএফ’র নিয়মিত আয়োজন চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় টায়ারের কনফেডারেশনের কাপের পরিবর্তিত কোন টুর্নামেন্ট কিনা সে সম্পর্কে কিছু বলেননি মোটসেপে।
উত্তর তানজানিয়ান শহর আরুশায় নতুন এই সুপার লিগ প্রসঙ্গে ঘোষনা দিতে গিয়ে মোটসেপে বলেছেন, ‘আফ্রিকান সুপার লিগ এই অঞ্চলের ফুটবলের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্ণামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। আফ্রিকায় অন্যতম বড় সমস্যা হচ্ছে অর্থ। আফ্রিকান ফুটবলের ইতিহাসে এই সুপার লিগ রেকর্ড হয়ে থাকবে। এই টুর্নামেন্টের লক্ষ্য একেবারেই স্পষ্ট। এর মাধ্যমে আমরা আফ্রিকার ক্লাবগুলোকে বিশ্বমানে উপনীত করতে চাই যাতে করে তারা বিশ্বের বড় ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে। আমাদের ইচ্ছা আছে প্রাইজ মানি হিসেবে ১০০ মিলিয়ন ডলার দেয়া। এর ফলে ক্লাবগুলো আর্থিকভাবেও লাভবান হবে।’


অন্যান্য সংবাদ