সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দ্বিতীয় টেস্টে ডাক পেলেন শরিফুল

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

অ্যান্টিগা টেস্টের চতুর্থদিনেই হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে ৭ উইকেটে হার নিয়ে সেন্ট লুসিয়া টেস্টের প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসানরা। তবে এই মধ্যে সুখবর পেয়েছে টাইগার শিবির।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে দলে না থাকা শরিফুল ইসলাম চোট কাটিয়ে উঠেছেন। ফিরেছেন দলে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ সোমবারই ঢাকা ছাড়ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘বাঁহাতি পেসার শরিফুল ইসলাম টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেন্ট লুসিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবে।’

২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২১ বছর বয়সী এই পেসার ২০২১ সালের এপ্রিলে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে চারটি টেস্ট খেলেছেন।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে চোটে পড়েন ২১ বছর বয়সী পেসার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট কাটিয়ে ফিরলেও ফের ছিটকে পড়েন তিনি।

টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।


অন্যান্য সংবাদ